Text size A A A
Color C C C C

প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষের বাণী



সুধী, আসসালামু আলাইকুম । গাজীপুর আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউটের পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণ ঢালা "শুভেচ্ছা ও অভিনন্দন ।" প্রযুক্তি নির্ভর বিশ্বায়নের এই প্রতিযোগিতার যুগে আধুনিক সৃষ্টিশীল এবং দেশ প্রেমিক নাগরিক বিনির্মানে গাজীপুর আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়ে আপনাদের সহযোগিতা ও ভালবাসায় সাফল্যের ধারাবাহিকতায় আজ ১২তম বর্ষে পদার্পণ করেছে । গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় এক জন শিক্ষার্থী মাধ্যমিক স্তর পাশ করার পর তাকে সুন্দর ভবিষ্য ও প্রতিশ্রুতিশীল দিক নির্দেশনা দিতে আমরা আপনার একেবারে দ্বার প্রান্তে নিয়ে এসেছি সর্বাধুনিক বিশ্বের সর্বত্র গ্রহণযোগ্য শিক্ষাক্রম “প্রকৌশল ডিপ্লোমা” কোর্স । শিক্ষার্থীদের আধুনিক, বাস্তব ও বিজ্ঞান ভিত্তিক শিখন বান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে সু-শিক্ষিত ও স্বনির্ভর করে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ । অত্র প্রতিষ্ঠানটিকে সারাদেশে একটি মডেল প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করতে আমাদের রয়েছে সু-বিশাল পরিকল্পনা যা বাস্তবায়নে আপনার সহযোগিতা আমরা একান্ত ভাবে কামনা করছি । আমার বিশ্বাস সকলের সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানটি শুধু গাজীপুর নয় সারা বাংলাদেশে একদিন সুনামে সু- প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ । পরিশেষে সকলের সু-স্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি ।""
""
""
""
""
ইঞ্জিঃ মোঃ মোশারফ হোসাইন
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ
গাজীপুর আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট
মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর